Posts

Showing posts with the label শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব...

শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব...

Image
প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা।মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দা'কে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টি.এস.সিতে দেখা হতো।দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন,- 'তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস?' বিপ্লব দা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখতো।দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব দা'কে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেণ্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে দু ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিলো, তার পুরো ক্রেডিটটাই বিপ্লব দা'র। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক, এ্যাগনোষ্টিকদের বই-টই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিলো। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাশ শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুতাচ্ছে।আমাকে দেখামাত্রই বললো,- 'তোর দাওয়াত আছে।' - 'কোথায়?'- আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বললো,- 'বিপ্লব দা দেখা করতে বলেছেন।' আমার সাথে উনার কোন লেনদেন নেই।আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না।সাজিদ ...